সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় নাছির উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নাছির উদ্দিন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পরেরপার গ্রামের আতাউর রহমানের ছেলে।
জানা গেছে, নাছির উদ্দিনসহ ১০-১২ যুবক দক্ষিণ সুরমার চাপড়া বিলে মাটিকাটার কাজ করতে আসেন। বিকাল ৩টার দিকে তারা রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নাছিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।
এমকে





