২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দুইজন হলেন- কোতোয়ালী থানাধীন হাজারী লেইন এলাকার জাহাঙ্গীরের ছেলে মো: করিম (২৪) ও একই এলাকার আইয়ুব খানের ছেলে মো: আজাদ (১৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার করিমের বিরুদ্ধে ২২টি ও আজাদের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
এমবি
















