ঠাকুরগাঁওয়ে সাবেক নজরুল কমিশনার দুই ড্রাইভারকে আটক করে রাখায় বুধবার সকাল থেকে মটর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সড়ক অবরোধ করার ফলে যাত্রীরা রাস্তায় আটকে আছে।

মটর শ্রমিক সভাপতি বলেন, 'মঙ্গলবার সকাল ১১টায় সাদ্দাম ও নবীন নামের দুই ড্রাইভারকে ধরে নিয়ে যায় সাবেক নজরুল কমিশনার। বুধবার সকাল পর্যন্ত তাদের ছেরে দেয়নি নজরুল।

নজরুলের বাসায় গেলে তিনি বলেন, ড্রাইভারের কাছে টাকা পাওনা থাকায় আটক করে রাখা হয়েছে। টাকা পেলে ছেরে দেওয়া হবে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের ওসি ধরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এখনো রাস্তা অবরোধ রয়েছে।

এমকে