রাজধানীর বংশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন দুই ভাই কামাল হোসেন (৩০), জামাল হোসেন (২৫) ও মাসুদ (৩২), মাসুম (২)।

মাসুদ ও মাসুমও দুই ভাই। তারা বংশাল এলাকার বাসিন্দা।

বংশাল মালী তলা আনোয়ার টাওয়ারের তৃতীয় তলায় কামালের একটি ম্যানি ব্যাগের ফ্যাক্টরি আছে। পাশের ফ্যাক্টরির মোবাররক ও নজরুলরা বৃহস্পতিবার রাতে তাদের ফ্যাক্টরিতে আসে।

টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একসময় নজরুলরা তাদের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এমআর