মৈত্রী ট্রেনে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, থ্রিপিস ভর্তি ৭৭ টি ব্যাগ উদ্ধার করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কলকাতা থেকে ঢাকায় মৈত্রী ট্রেনটি আসলে ক্যন্টনমেন্ট স্টেশনে এগুলো উদ্ধার করা হয়। পরে রেলওয়ের স্টেশন মাস্টারের কক্ষে সিলগালা করে রাখা হয়।

আজ বুধবার সকাল ১১ টায় সংশ্লিষ্টদের উপস্থিতিতে ইনভেন্টরি করা হবে বলে জানান উপ-পরিচালক শরীফ আল হাসান।

এমবিএইচ