দুই বছরের এক শিশু সন্তানকে বুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২২ বছরের এক মা।
রোববার রাত ৮টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বেলাইচন্ডি স্টেশনের দক্ষিণ দিকে পৌঁছলে অজ্ঞাত ওই গৃহবধূ তার দুই বছরের ছেলে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মা ও শিশু ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পার্বতীপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত মা ও ছেলের পরিচয় পাওয়া যায়নি।
এআর





