যশোরের বেনাপোল সীমান্তে গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হযেছে।বিজিবির দাবি চোরাচালানী পন্য ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনে।
আজ (মঙ্গলবার) ভোররাতে বিজিবি গুলিতে ইব্রাহিম হোসেন (২৬) নামের যুবক নিহত হয়।
নিহত ইব্রাহিম বেনাপোলের খরিডাংগা গ্রামের ইয়াকুব হোসেন’র ছেলে। ঘটনাস্থল থেকে ৩’শ থ্রীপিচ ও ১টি সুটার গান ও দুই রাউুন্ড গুলি জব্দ করেছে বিজিবি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, আজ ভোররাতে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান চোরাচালানী পন্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়।এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে ইব্রাহিম গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ইব্রাহিমের সাথে থাকা অণ্যন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সকালের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানারি ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, দৌলতপুর সীমান্ত থেকে ইব্রাহিম হোসেনের গুলি বিদ্ধ লাশ উদ্দার করা হযেছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপেল পোর্ট থানায়।
নাছির/এমবি





