নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ভোজ্যতেল কারখানার মেশিন মেরামত করতে গিয়ে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধ কৃতরা হলেন, মাসুদুর রহমান (৩০), হারুনুর রশীদ (৪০), মাহবুব (৩০), আবদুল হাই (২৬), আবদুল মোতালেব (২২), ফয়সাল (২২) ও মো. রানা (১৮)।

ওই কারখানার সহকারী প্রডাকশন ম্যানেজার হিজাবুল নকিব বলেন, মেঘনাঘাটে অবস্থিত মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান সিট ক্রাস্ট মিলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। একটি মেশিন মেরামত করতে গিয়ে আগুনের ফুলকিতে তারা দগ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মোজাম্মেল হক বলেন, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সবাই বার্ন ইউনিটে ভর্তি আছেন।

এমই