ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে স্কুল ছাত্র ফয়সাল আহম্মেদ ৩ ধরে নিখোঁজ রয়েছে। বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফয়সাল ওই গ্রামের শহিদুল ইসলাম সন্টুর ছেলে।

ফয়সালের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুর থেকে ফয়সালকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ফয়সালের বাবা কালীগঞ্জ থানায় রোববার একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৮২৫, তারিখ:১৭/০৪/২০১৬ ইং। ফয়সালের বাবা শহিদুল ইসলাম সন্টু সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে
জানান,গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বানুড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক যায়গায় খুঁজেও ফয়সালকে আর পাওয়া যায়নি। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে ফয়সালের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পরনে কালো স্টিজ কাপড়ের প্যান্ট ও লাল খয়েরি হাফশাট রয়েছে। ফয়সাল নামে ছেলেটির সন্ধান পাইলে ০১৯২২১৩৭৩৩৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা শহিদুল ইসলাম সন্টু।

এআই