কুমিল্লার সদরে এক যুবকের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
বুধবার দুপুর ১২টার দিকে সদরে দক্ষিণের সীমান্তের জিরো পয়েন্ট ইপিজেডের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, জিরোপয়েন্ট এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লার মেডিকেল হাসপাতাল (কুমেক) মর্গে পাঠায়।
মরদেহের শরীরের বিভিন্ন অংশ থেতলানো ছিলো বলে ওসি জানান।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





