“এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু : নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সদর হাসপাতাল চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আঃ গাফফার খান, সিভিল সার্জন ডাঃ রশিদ আহমেদ প্রমূখ।

এসএইচ