রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের বাইরে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার দুপুরে আদালতের বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও পরস্পরের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় কয়েকটি ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছোঁড়ে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানিয়রা। হামলায় রক্তাক্ত অবস্থায় কয়েকজন কর্মীকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
বর্তমানে পুরো এলাকায় ভুতুরে অবস্থা বিরাজ করছে।
বেলা সাড়ে এগারোটায় আদালতের বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের উপর বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়।
পরে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষ লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও পরস্পরের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে। ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছোঁড়ে।
পরে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ও টিয়ারসেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
কেএইচ/ এএইচ





