রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকা থেকে বিভিন্ন প্রজাতির প্রায় চার মণ কচ্ছপ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
গোপন খবরে শুক্রবার সকাল ৬টা থেকে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব কচ্ছপ নিয়ে আসা হয়। পরে কেজি দরে বিক্রি হয়। প্রতি কেজির দাম প্রায় ১০০০ টাকা।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে। জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এআর





