লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক গণমানুষের আওয়াজের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভোরের দর্পনের প্রতিনিধি আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, প্রেসক্লাব সম্পাদক নূরল হক, যুব মহিলালীগের উপজেলা কমিটির আহবায়ক শারমিন সুলতানা সাথী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসেন সুমন, দৈনিক গণমানুষের আওয়াজের সদর প্রতিনিধি মাসুদ রানা রাশেদ, সমাজসেবক শাহ্ মমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি রাকিবুল হাসান রিপন, আমাদের সময়ের প্রতিনিধি নুরনবী সরকার, সাংবাদিক ইউনুছ আলী, আসাদ হোসেন রিফাত, মহির খান, শাহিনুর ইসলাম প্রান্ত, হাসানুজ্জামান হাসান প্রমুখ।
নুরনবী/এমবি





