চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
ষোলশহর স্টেশনে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী বলেন, ‘বটতলী স্টেশনগামী নাজিরহাট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। ’
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এসএইচ





