২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে জনসভা অনুষ্ঠিত হবে।

সোমবার গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান।

রাজশাহীর কাটাখালীতে বিকাল ৩টায় এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় কেন্দ্রীয় ১৪ দলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন।

এআর