কক্সবাজারস্থ ১৭ বিজিবির ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শ ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। ১৭ বিজিবির ব্যাটলিয়নের হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি গতকাল শনিবার দুপুরে টেকনাফ উপজেলার শাপলাপুর বাজার সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে এ ইয়াবা গুলো উদ্ধার করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এমএ





