নোয়াখালীর সুবর্ণচরের মোটর সাইকেল দুর্ঘটনায় মো: মাহমুদুর রহমান সিফাত(১৬) নামের এক এসএসসি ফলপ্রার্থী নিহত হয়েছে।

খাসের হাট- দুলাল মিয়ার হাট সড়কের কাদের মিয়ার বাড়ির সামনের গতকাল বৃহস্পতিবার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যায়।

সুবর্ণচরের কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুল হক ও চরজুবলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষিকা ফাতেমা বেগমের একমাত্র ছেলে। সে এবারের চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত তার বন্ধু শুভ মজুমদার কে সঙ্গে নিয়ে স্থানীয় দুলাল মিয়ার হাট থেকে আসার সময় খাসের হাট- দুলাল মিয়ার হাট সড়কের কাদের মিয়ার বাড়ির সামনের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে
গুরুতরভাবে আহত হয়। পরে তার সহপাঠী মুশফিকুর রহমান মিহির ও তস্ময় খবর পেয়ে তাকে প্রথমে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার জন্য পরামর্শ দিলে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যায়।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সিফাতের বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুজাহিদ/জেড