গাজীপুরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলায় বাড়ইপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিলিভ ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা কবিরুল আলম জানান, ওই এলাকার ‘এফবি ফুটওয়্যার’ নামের জুতার কারখানার একটি টিনসেড ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

এমবি