রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ঘুমের ঔষধ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিএমপি মিডিয়া সেন্টারে সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এমআর/এমকে





