জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মনাকষা ইউনিয়ন ও আজমতপুর সীমান্তে রবিবার গভীর রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে পারচৌকা মাঠে রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত টহলের সময় পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে বিজিবি।
প্রায় একই সময় আজমতপুর সীমান্তের বাগিচা পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ১টি রিভলবার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।
এছাড়া, বিজিবি সদস্যরা রবিবার রাতে পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৪২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন মেজর মিজানুর রহমান।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





