র্যাব-১০ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারওয়ার বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে শহীদ কমিশনারের প্রার্থীতা যাচাই করার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। নির্বাচনে প্রার্থীতা পাওয়া কোনো প্রার্থীকে গ্রেফতার করার এখতিয়ার র্যা বের নেই। তাই ওই সময় শহীদকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে র্যা ব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে মঙ্গলবার ভোরে অবৈধ অস্ত্রবহন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার দায়ে ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার (পুরনো ৮৩) সাইদুর রহমান শহীদকে আটক করে র্যা ব। ৬টি হত্যা মামলাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনার।
র্যা বের অনুসন্ধান অনুযায়ী সাইদুর রহমান শহীদের নামে সেন্টু হত্যা, শাহাদাত হত্যা, অ্যাডভোকেট হাবিব মন্ডল হত্যাসহ চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
র্যা বের সন্ত্রাসীদের তালিকায় অনেক আগে থেকেই ছিল শহীদ কমিশনার। এধরণের একজন দাগী আসামি কিভাবে প্রার্থীতা পেলেন এবং নির্বাচনের সময় কেন তাকে গ্রেফতার করা হলো না সাংবাদিকদের এমন প্রশ্নে র্যা ব-১০ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারওয়ার বলেন, নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোন বিষয় বিবেচনা করে শহীদকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছিল তা নির্বাচন কমিশনই বলতে পারবে। হয়তো তিনি নির্বাচনের যোগ্য ছিলেন। শহীদ নির্বাচনের সময় প্রকাশ্যে থাকলেও নির্বাচনের প্রার্থীদের আটকের এখতিয়ার র্যা বের নেই।
মঙ্গলবার রাতে নিজ বাসায় ৬-৭ জন সহযোগী নিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন শহীদ কমিশনার। এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে ৫ তলা বাড়ির ৩য় তলার পেছনের বারান্দা দিয়ে পালিয়ে যান সহযোগীরা। তবে অস্ত্রসহ নিজের ঘর থেকে আটক করা হয় শহীদ কমিশনারকে।
র্যা বের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানানো হয়েও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানায় র্যােব কতৃর্পক্ষ। তবে ৫ তলা ভবনটিতে তার পরিবারের কোনো সদস্য ছিল না। শুধুমাত্র দারোয়ান এবং এলাকার সন্ত্রাসীরা রাতে সে বাসায় অবস্থান করেন।
শহীদ কমিশনারকে সাংবাদিকদের সামনে আনা হলে বেশিরভাগ সময়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। একবার মাথা নাড়িয়ে না বোধক সংকেত দেন তিনি।
আটকের সময় শহীদ কমিশনারের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৫০ রাউন্ড রিভলবারের গুলি, ৩টি পিস্তলের ম্যাগাজিনসহ ২৭ হাত রশি উদ্ধার করে পুলিশ। ৩টি পিস্তলের লাইসেন্স ছিল না।
[b]ঢাকা,জেইউ, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
জাতীয়
শহীদের প্রার্থিতা যাচাইয়ের দায়িত্ব ছিল ইসির: র্যাব
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারওয়ার বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে শহীদ কমিশনারের প্রার্থীতা যাচাই করার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের।





