টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী-ভূঞাপুর রেলক্রসিং এর পশ্চিম পার্শ্বে ঢাকাগামী ট্রেনের নীচে কাটা পড়ে এক তুরুনী নিহত হয়েছে।

নিহত ওই তরুনীর নাম রাজিয়া আক্তার (১৮)। সে কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের সোনামিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১১.৩০ মিনিটে ঢাকাগামী ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই রাজিয়ার মৃত্যু হয়।

সে আরএফএল প্যাকেজিং সেকশনে চাকুরি করত। তাঁর কাছে আরএফএল গ্রুপের চাকুরির আইডি কার্ড (স্টাফ-১৩৩৬৯৪) পওয়া যায়।

এছাড়া তাঁর কছে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা সহদেবপুর জামে মসজিদ সংলগ্ন ও একটি সিম নম্বর ০১৭৯৬৪৩০১৭৬।

এসএইচ