চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটে সিএনজি অটোরিক্সাযোগে নিউজ কাভার করতে যাওয়ার পথে সিএনজি চালকের কাছে টাকা দাবীর প্রতিবাদ করার কারণে ট্রাফিক কনস্টেবল আনোয়ারের হামলায় আহত ও লাঞ্চিত হয়েছেন জিটিভির চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের করেসপন্ডেন্ট সাংবাদিক হারুনুর রশিদ।

আহত সাংবাদিক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থানা পুলিশ-হাইওয়ে পুলিশের চাঁদাবাজির বিষয়টি নিয়ে জিটিভি, এশিয়ান টিভি ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অনলাইন টিভি চ্যানেল Cplus tv তে একযোগে প্যাকেজ নিউজ প্রচারিত হওয়ার কারণে পুলিশের পক্ষথেকে পরিকল্পিত ভাবে উক্ত হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এসময় উক্ত কনস্টেবল আনোয়ার সাংবাদিক হারুনকে কলার চেপে ধরে উপর্যোপরি আঘাত করে জামা-কাপড় ছিড়ে ফেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার প্রথমে উভয়ের দোষ রয়েছে বলার চেষ্টা করলেও, কার দোষ সেটার উপযুক্ত প্রমান আছে বলার পর তিনি শাস্তি প্রদান করবেন বলে আশ্বাস দেন।

চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের ট্রাফিক ইনচার্জ (টিআই) মিজানুর রহমান দোষী ট্রাফিক কনস্টেবল আনোয়ারের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের সকল সাংবাদিকবৃন্দ ও লোহাগাড়া অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত ট্রাফিক কনস্টেবল আনোয়ারের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার দাবী করা হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের কাছে।

মাসুম/নাজিব