যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের চুড়ামনকাঠি নামক স্থানে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার দুর্গাবরকাঠি গ্রামের আবুল কালামের পুত্র।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল খুলনা যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের চুড়ামনকাঠি নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএইচ