সিরাজগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার মুলিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান।
মৃত আলমগীর হোসেন মোল্লা (২৮) নাটোরের সিংড়া উপজেলার কলম বাজার এলাকার দিপু মোল্লার ছেলে। তার লাশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রয়েছে।
ওসি রকিবুল বলেন, সকালে ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে মুলিবাড়িতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই আনিসের মৃত্যু হয়।
ওই গাড়িতে আনিস ছাড়া কেউ ছিলেন না বলে জানান তিনি।
এমই





