কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাতে ঝড়ে জেলার কয়েক হাজার কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত, আম, কাঁঠাল, ভূট্টা, কলা ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ের কারণে শতশত গ্রামের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানদিয়া গ্রামের আতাউর ইসলাম আতা (৫৭) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

ঝড়ে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ঝড় ও বৃষ্টিতে জেলার বেশ কিছু স্থানে ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এমকে