জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীরবিরুদ্ধে প্রহসনের রায়ের প্রতিবাদ ও হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক বিশাল মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টায় থানা আমীর আবু উমর এর নেতৃত্বে মিছিলটি বাংলাদেশ মেডিকেল প্রাঙ্গন থেকে শুরু হয়ে উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আবু উমর, থানা সেক্রেটারী আবদুল্লাহ রেজা, ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার এইচ.আর.ডি সম্পাদক সোহেল রানা প্রমুখ।
বক্তারা সরকারের গণ-বিরোধী অবস্থানের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য দেশের জনগনের প্রতি আহবান জানান।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





