গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কোনাবাড়ীর পূর্বপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে বলে জানা গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার ভোররাত রাত ৩টার দিকে কোনাবাড়ীর পূর্বপাড়ার পলিকন লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানার চারতলা ভবনের নিচতলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সাভিসের ওই কর্মকর্তা।

এমবি