মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকা আধাবেলা হরতালেও খুলনায় জনজীবন স্বাভাবিক। সেখানে হরতালের কোনো প্রভাব নেই।
রোববার সকাল ৬টা থেকে শুরু হরতালে ১০টা পর্যন্ত মহানগরী ও উপজেলাগুলোর কোথাও কোনো মিছিল-মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যাচ্ছে।
স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। দোকান পাটও খোলা আছে অন্য দিনের মতো। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





