নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শাওঘাট এলাকায় অ্যাম্বুলেন্স ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রোগীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নয়ন (৪০) ও রেজা (৩৫)। আহতদের নাম- পরিচয় পাওযা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদশর্ক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ