২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর শহরের কলেজ রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় দু'টি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটে। একইসময়ে ইটেরপোল এলাকায়ও মিছিল করে অবরোধকারীরা।

এছাড়াও ভোরে বাসটার্মিনাল এলাকায়, নুড়িরগাছ তলা ও হাজিরপাড়া এলাকায় ৪টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআর