ভোলার মনপুরার পাতারচর সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মিয়া জমির শাহ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকের ওই দুর্ঘটনায় পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ আলী জানান, চাল, ডালসহ বিভিন্ন পণ্য নিয়ে কার্গোটি বরিশাল থেকে মনপুরায় যাচ্ছিল। ঝড়ের সেটি ডুবে যাওয়ার খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এআর