ময়মনসিংহের শম্ভুগঞ্জের মোজাহিদপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৮ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) নূর আলম ও কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএম