দলের নেতা কর্মীদেরকে গ্রেফেতারের প্রতিবাদে চট্টগ্রামে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
নগর বিএনপি, উত্তর জেলা যুবদল ও দক্ষিণ জেলা বিএনপি এ হরতাল আহ্বান করে।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারী মোহাম্মদ সেলিম জানান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হকসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
জেডআই





