নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।

শীর্ষ নেতাদের নির্দেশে তারা ঢাকায় সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে আসেন বলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপির মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম আরো বলেন, গোপন সংবাদে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তারা আনসারুল্লাহর চট্টগ্রামের দায়িত্বশীল নেতা বলেও জানা গেছে।

অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুসাদের সঙ্গে বৈঠক করে যেভাবে সরকার পতনের সড়যন্ত্র করেছিলেন, আনসারুল্লাহর এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা থেকে রাজধানীতে এসেছিলেন। তারা স্লিপার সেলের জন্যও অর্থ সংগ্রহে এসেছিলেন।

এমআর