গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী একটি বাস ঘোনাপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের ২৮ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে।আহতদের মধ্যে আমজাদ, নাজমা, শাহিনুর ও মহিন নামে চারজনের নাম জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই