আইকিউএয়ার এর তথ্যমতে দূষিত বায়ুর শহরের তালিকায় নিয়মিত শীর্ষ দশে থাকা ঢাকার আজকের (২৯ জানুয়ারি) বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানিটির র্যাঙ্কিংয়ে রোববার বেলা ১১টা ২ মিনিটে দূষিত বাতাসে ৯৯টি শহরের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
দূষিত বাতাসের দিক থেকে আজ বেলা ১১টার দিকে শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের করাচি ও লাহোর।
র্যাঙ্কিংয়ে দূষিত বাতাসের দিক থেকে ওই সময়ে শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের করাচি ও লাহোর।
নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।
কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।
আইকিউএয়ারের র্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়।
এইচএম





