দ্রব্যমূল্য যাচাই করতে বুধবার সকালে সাতক্ষীরার বৃহত্তম সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
বুধবার সকালে বড় বাজারের ঠাকুর এন্টারপ্রাইজ, কালীপাল এন্টারপ্রাইজ, সিরাজ স্টোরসহ বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার পরিদর্শন করেন।
তিনি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম শুনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, সাতক্ষীরা চেম্বারের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন প্রমুখ।
জেআই





