শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, গত কয়েক মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। ওয়াশিংটন, বেইজিং কিংবা মধ্যপ্রাচ্য—সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে। তবে সবক্ষেত্রেই বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য অপরাধীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের ফিরিয়ে আনা নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে বিচারিক কার্যক্রম চলমান।

ভারত সফরের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনার অগ্রগতি দরকার। সঠিক সময়ে সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষের অনুভূতি ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে আপস করা হবে না। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সরকার কাজ করছে এবং বাংলাদেশের মানুষের অনুভূতি ভারতও অনুধাবন করতে পেরেছে।

তিনি আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে গঠিত সরকার সফট পাওয়ার, প্রভাব ও মধ্যস্থতার ক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এস