জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজধানীর একটি পিকআপ ভ্যান ও একটি রেস্তোরায় ভাংচুর করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় মোহাম্মদপুরের তাজমহল রোডে মিছিলের এক পর্যায়ে 'জয় বাংলা' শ্লোগান দিয়ে শিবিরকর্মীরা এ ভাংচুর করেছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার কামরুজ্জামান টাইম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জয় বাংলা' শ্লোগান দিয়ে মিছিল শুরু করায় আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে রেস্তোরায় ও গাড়িতে হামলা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তবে কাউকে আটক করা যায়নি।

জেইউ/ এআর