শিবিরের রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর উপকণ্ঠ পবা কলেজ মোড় এলাকা থেকে শাহমখদুম থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিয়ে নগরজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ।
এরই মধ্যে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
এদিকে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদও ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের নিয়ে পুলিশের এমন অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জেএ





