কুমিল্লার দেবিদ্বার উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে’র দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন পেশার লোকজন।

রোববার সকাল ১১টায় দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্তরের সামনে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম’র সঞ্চালনায়েএ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আঃ সামাদ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা শাহ আলমঙ্গীর ভূইয়া, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাইফ উদ্দিন রনী, মোঃ এনামুল হক, হাজী মামুনুর রশীদ, এসএম মাসুদ রানা, ফখরুল ইসলাম সাগর, এমএ হালিম, ওমর ফারুক সরকার, শাহীন আলম, মোহাম্মদ আলী সুমন, এআর আহম্মেদ হোসাইন, দেবিদ্বার হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাফেজ মেজবাহ উদ্দিন খোকন, সহ-সভাপতি আঃ আলীম, জাতীয় পার্টির দেবিদ্বার উপজেলা সভাপতি ডা. ফিরোজ আহম্মেদ, সহ-সভাপতি মজিবুর রহমান, আ’লীগ নেতা সিদ্দিকুর রহমান আমীন, মোঃ মনিরুল ইসলাম, সুশিল সমাজের আজিজুর রহমান, ইব্রাহিম খলিল, শিশু মাতৃ হসপিটালের চেয়ারম্যান আবদুল্লাহ আল মোমেন সুমন প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শরীরচর্চা শিক্ষক বর্তমানে নারী কেলেঙ্কারীর অপরাধে অভিযুক্ত হয়ে প্রায় ৬মাস ধরে বরখাস্তে থাকা মোঃ রবিউল হাসান চাঁদা দাবীর অভিযোগ এনে দৈনিক যুগান্তর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন’র বিরুদ্ধে ওই মামলা দায়ের করে।


এমএনজে