ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজরাপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা।
পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলির পর ঐ বাড়িতে আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
এ সময় বাড়ির মালিক জহুরুল ইসলামসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।রবিবার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে জঙ্গিবিরোধী এই অভিযান শুরু হয়।
সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ-সংক্রান্ত ঘোষণা মাইকে প্রচার করা হচ্ছে।
এরআগে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান, অভিযানের মধ্যে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। আর পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।স্থানীয়রা জানান, ঘিরে রাখা বাড়ির মালিকের নাম জহুরুল ইসলাম।পুলিশ জানায়, জহুরুল ইসলামসহ চারজনকে আটক করা হয়েছে।
পাশের বাড়ির মালিক হাসেম আলীর বলেন, ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আশপাশে প্রচুর পুলিশ দেখতে পান তিনি। অভিযানের একপর্যায়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, ঘিরে রাখা বাড়ি থেকে তারা গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা রয়েছে। আছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
জেড





