যশোরের চৌগাছায় বিএনপি-জামায়াতের গ্রেফতার হওয়া তিন কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চৌগাছা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
তারা হলেন- উপজেলার বকশীপুর গ্রামের জামায়াত কর্মী ইয়াকুব আলী (৫৬), মহিদুল ইসলাম (২৫) এবং পলুয়া গ্রামের বিএনপি কর্মী কামারুল ইসলাম (২৭)।
এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) আকরাম হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠিয়ে দেয়।
কেএইচ





