শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, কোনো অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে। একই সঙ্গে ভবিষ্যতেও তারা সিটি করপোরেশনের কোনো কাজ করার সুযোগ পাবে না।

তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে আরও সবুজ করতে রাজধানীজুড়ে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক।

এস