রাজধানীর সায়েদাবাদে বাস-ট্রেন সংঘর্ষে দুজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সায়েদাবাদ রেল ক্রসিংয়ে শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলমগীর হোসেন (২৩) ও শহীদুল ইসলাম (১৭)।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বলাকা পরিবহনের একটা বাস রাত ৯টার দিকে রেললাইনে উঠে পড়ে। ঠিক তখনই নারায়ণগঞ্জগামী একটি লোকাল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ইঞ্জিনে বসে থাকা দুই যাত্রী আহত হন। তবে এতে বাসের কেউ হতাহত হয়নি।
জেআই





