গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আজিজ আলীর ছেলে পল্লী চিকিৎসক হজরত আলী ও বগুড়ার শিবগঞ্জের নাজির হোসেনের ছেলে খোরশেদ আলম। তারা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, শুক্রবার সকালে হজরত আলী ও খোরশেদ আলম মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ীর দিকে আসছিল।
এসময় তারা জুনদহ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
জেড





