জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হবিগঞ্জে মিছিল করেছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা।

রোববার দুপুরে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিস্ট্যান্ড মোড়ে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুদ্দত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমিস উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিটির সহ-সভাপতি সাজু চৌধুরী, মাহবুব সাদিক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আলম জীবন, অ্যাডভোকেট প্রসুন্ন, অ্যাডভোকেট আশিকুর রহমান আশিক, লাখাই উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ নাঈম, যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, নাজিম আহমেদ, জামিল খাঁন, আনছার আহেমদ পলাশ, আফজল হোসেন প্রমুখ।

জেআই