বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ান তলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অতুল (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অতুল শহরের নাটাইপাড়ার পাঁচপুরি এলাকার বাসিন্দা।
দুপুরে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী এ তথ্য জানান।
তিনি জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
ওএফ





